ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুল মাঠে সীমানাপ্রাচীর তৈরি নিয়ে সংঘর্ষে নিহত ১

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ৩১ আগস্ট ২০১৯
স্কুল মাঠে সীমানাপ্রাচীর তৈরি নিয়ে সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ের কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমানাপ্রাচীর তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

নিহতের নাম সামছুল ইসলাম।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান, একমাস আগে এক পক্ষ কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানাপ্রাচীর তৈরি করা হয়। শুক্রবার রাতে অপর পক্ষ সেই সীমানাপ্রাচীর ভেঙে দেয়। এ সময় বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হয় কমপক্ষে ১০ জন। 

আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সামছুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সামছুল ইসলাম শনিবার সকালে মারা যান।

ওসি আরো জানান, ঘটনার পর রাতেই একটি মামলা হয়। মামলা দায়েরের পর মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!