ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় গ্রিল কেটে ২৫ লাখ টাকার মালামাল চুরি

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ২১ জানুয়ারি ২০২০
সাতক্ষীরায় গ্রিল কেটে ২৫ লাখ টাকার মালামাল চুরি
ফাইল ছবি

সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সোমবার রাতে বিল্ডিং এর গ্রিল কেটে ২৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মুন্সিগঞ্জ ইউপির মল্লিকবাড়িতে আব্দুল গফুর মল্লিকের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু বলেন, প্রতিদিনের মত রাতে ভাত খেয়ে গফুরের স্ত্রী নুরুন্নেছা পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েন। নূরুন্নেছা ও মেয়ে ফারজানাকে অজ্ঞান করে ঘরের ভেতরে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ ৮০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। গৃহকর্মী মজি খাতুনকে ভয় দেখিয়ে কম্বল দিয়ে ঢেকে রাখেন চোর সদস্যরা। 

চুরি করে নিয়ে যাওয়ার পর ভোর চারটার সময় স্থানীয় আবুরাহানকে জানান মুজি খাতুন। স্থানীয়রা এসে অজ্ঞান হয়ে থাকা নূরুন্নেছা ও তার মেয়ে ফারজানাকে অসুস্থ অবস্থায় শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

শ্যামনগর থানার এসআই ইয়াসিন আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মজি খাতুনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। চুরির রহস্য উদঘাটন করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শ্যামনগরসহ পার্শ্ববর্তী ইউপিতে এ ধরনের চুরি প্রতিনিয়ত হওয়ার আতঙ্কে সাধারণ মানুষ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!