ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সহজ প্রতিপক্ষের সামনে জয়ের অপেক্ষায় বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২১ ডিসেম্বর ২০১৯
সহজ প্রতিপক্ষের সামনে জয়ের অপেক্ষায় বার্সা
ফাইল ফটো

স্প্যানিশ লা লিগায় সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার। লিগ গত দুই ম্যাচেই জয়শূন্য মেসিরা। লিগের আঠারোতম রাউন্ডে অপেক্ষাকৃত দুর্বল দল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জয়ের আশায় মাঠে নামছে বার্সেলোনা। 

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফেরে আর্নেস্তো ভালভার্দের শীষ্যরা। এরপর ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র করে কাতালানরা। 

দুই ম্যাচ ড্র করলেও শীর্ষেই আছে বার্সা। গত দুই ম্যাচে জয় পায়নি রিয়াল মাদ্রিদও। আর তাই ১৭ ম্যাচে রিয়ালের সমান ৩৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এক বার্সেলোনা। 

লিগে আজ রাতে আলাভেজকে আতিথ্য দেবে কাতালানরা। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে।  

আজকের ম্যাচে জয় পেলে লিগের শীর্ষে থেকে বছর শেষ করবে কাতালান ক্লাবটি। তবে এ ম্যাচে তারা পাচ্ছে না দলের তাদের তরুণ সেনসেশন আনসু ফাতিকে। তবে তাকে ছাড়াই পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!