ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

লিটন-সানিকে নিয়ে সুনীল জোশির সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৯, ৩ নভেম্বর ২০১৯
লিটন-সানিকে নিয়ে সুনীল জোশির সতর্কবার্তা
সংগৃহীত ছবি

রোববার সন্ধ্যায় স্বাগতিক ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।সিরিজে টাইগারদের মধ্যে দু'জন ক্রিকেটার ভারতের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন। তারা হলেন লিটন দাস এবং আরাফাত সানি। এমনটাই মনে করেন, ভারতের সাবেক স্পিনার ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ সুনীল জোশি।

ঢাকায় ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের হয়ে ম্যাচসেরা হয়েছিলেন জোশি। ২০১৭ সালে ২ বছরের জন্য বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি। সেকারণে এই বাংলাদেশ দলকে খুব ভালো করে চেনেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার।

সুনীল জোশি ভারতের একটি গণমাধ্যমকে বলেন, মুশফিকুর রহিম বা মাহমুদউল্লাহ তো আছেই। ওরা বড় নাম। কিন্তু যদি সেভাবে চমকের কথা বলেন, তা হলে আমি এই দু’জনের কথা বলব। লিটন ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকিয়েছে। স্পিনটাও ভাল খেলে।

আরাফাত সানি ২০১৬ সালে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে আবারো জাতীয় দলে ফিরেছেন তিনি। বাঁ-হাতি এই স্পিনারের অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগবে বলে মনে করেন জোশি।   

এ সফরে দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই। তবে আরাফাত সানি সাকিবের বোলিংয়ের অভাবটা পূরণ করতে পারে বলে মনে করেন জোশি। তিনি বলেন, সাকিবের জায়গায় সানিকে দায়িত্বটা ওরা দিতে পারে। ওর অভিজ্ঞতা আছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!