ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

রুয়েটে ‘চাকরি মেলা’ শুরু

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ২ নভেম্বর ২০১৮
রুয়েটে ‘চাকরি মেলা’ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২ দিন ব্যাপী ‘চাকরি মেলা’ শুরু হয়েছে। 

শুক্রবার সকালে রুয়েট ক্যারিয়ার ফোরামের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করে চাকরির জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করতে হয়। এ ধরণের  চাকরি মেলা শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে। 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এরপর উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মেলা পরিদর্শনকালে রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক এন এইচ এম কামারুজ্জামান সরকার ও ক্যারিয়ার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

২দিন ব্যাপী এ চাকরির মেলায় গ্রামীনফোন, স্কয়ার, ওয়ালটনসহ ১০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ওই স্টলগুলোতে চাকরি প্রার্থীরা সিভি জমা দিতে পারছে এবং ক্যারিয়ার কেন্দ্রিক বিভিন্ন পরামর্শও দেয়া হচ্ছে। 

এ মেলা শনিবার সন্ধ্যায় শেষ হবে।

ডেইলি বাংলাদেশ/এমএইচ

 

 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!