ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মাস্ক পরেও আইফোনের ‘ফেস লক’ খোলা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৫ মে ২০২০
মাস্ক পরেও আইফোনের ‘ফেস লক’ খোলা যাবে
মাস্ক পরেও খোলা যাবে আইফোনের লক

যাদের স্মার্টফোনে ‘ফেস লক’ দেয়া, তারা বেশ বিপাকে আছেন। কারণ করোনায় সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। আর মাস্ক পরা থাকলে ব্যবহারকারীকে চিনতে পারছে না ফোনের ফেস আইডি ফিচার। এমন অবস্থায় মাস্ক খুলে ফেস স্ক্যান করে ফোন আনলক করতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে ফেস লক নিয়ে সমস্যায় পড়ছেন আইফোন ব্যবহারকারীরাও। তাই বেশ তোড়জোড় করে এই সমস্যার সুরাহা করেছে অ্যাপল। আইওএস ১৩.৫ বেটা সংস্করণে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে। আপডেট সংস্করণটি ব্যবহার করলে এ সমস্যা এড়ানো যাবে।

অ্যাপলের কয়েকজন ডেভেলপার জানিয়েছেন, ফেস আইডির পাশাপাশি পাস কোড এন্টারের অপশনও দেখানো হবে নতুন সংস্করণে। তাই ফেস আইডির বদলে পাসকোড দিয়েই আইফোনের লক খোলা যাবে। এছাড়া আরো কিছু পরিবর্তনও আসতে পারে।

Advertisement

আইফোনে আপডেটটি কবে নাগাদ আসবে তা এখনও জানা যায়নি। তবে ডেভেলপাররা বলছেন, বিষয়টিতে বেশ গুরুত্ব সহকারে দেখছে অ্যাপল।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!