ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ভিসি ভবনের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর

ববি প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৪৬, ৯ মার্চ ২০২০
ভিসি ভবনের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে ভিসি ভবনের সামনে রাফসান জানী নামে এক ছাত্রর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। 

আহত রাফসান ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে পড়ছেন শিক্ষার্থী। এই ঘটনায় আহত রাফসান রোববার ভিসি উপাচার্য বরাবর একটি অভিযোগও দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ মার্চ রাফসানের ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়ায় বরিশাল নগরীর হট প্লেট রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সব শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওয়ানা হয়। বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে ১০টার দিকে পৌঁছায় এবং রাফসান বাস থেকে ভিসি ভবনের সামনে নামার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তাকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরও ২/৩ জন তাকে কিল ঘুষি দেয়। একপর্যায়ে হাফিজ ও সুমন তাকে বাঁশ দিয়ে কোমর ও পাঁয়ে আঘাত করে এবং বেধরক মারধর করে। এরপর আমার সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনার আগে থেকেই রাফসানকে মারধরের হুমকি দেয়া হয়েছিলো। এর আগে ২০১৯ সালের ১৯ জুলাই রাতে তাকে হলের রুম থেকে ডেকে হাফিজ ও সাইমুন মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করে। এই ঘটনা বিভাগকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

উপাচার্য বরাবর দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা সবাই গণিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী।

মহিউদ্দিন আহমেদ সিফাত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। এই বিষয়ে তিনি জানান, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। তাছাড়া ছাত্রলীগের কোনো কর্মী ঘটনার সঙ্গে জড়িত নেই 

এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। সোমবার বিষয়টি নিয়ে আমারা বসবো।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!