ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে সহজ ম্যাচ টাই করল কিউইরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ৩১ জানুয়ারি ২০২০
ভারতের বিপক্ষে সহজ ম্যাচ টাই করল কিউইরা
ফাইল ফটো

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফের টাই করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। টানটান উত্তেজনার ম্যাচে ভারতের দেয়া ১৬৬ রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ বলে কিউইদের প্রয়োজন ছিল ২ রান। কিন্তু শার্দুল ঠাকুরের বলে এক রানের বেশি নিতে পারেননি স্যান্টনার। ফলে টাই হয় ম্যাচটি।

ওয়েলিংটনে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। মনিশ পান্ডের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে সফরকারীরা। রান তাড়া করতে নেমে এ মাচেও ব্যর্থতার ধারা বজায় রাখেন মার্টিন গাপটিল। তিনি ফেরেন মাত্র ৪ রানে।

তবে কলিন মুনরো ও টিম সেইফার্টের ৯২ রানের জুটিতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ৬৪ করে মুনরো রান আউট হওয়ার পর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টম ব্রুস।

Advertisement

এরপর রস টেইলর ও সেইফার্ট মিলে দলকে জয়ের বন্দরের কাছে নিয়ে আসেন। শেষ ওভারে মাত্র ৭ রান প্রয়োজন ছিল তাদের। কিন্তু এসময় আউট হয়ে যান টেইলর। এক বল পর সেইফার্ট আউট হয়ে গেলে ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত। শেষ পর্যন্ত ফাইনাল ওভারে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ডকে জয় বঞ্চিত করেন শার্দুল ঠাকুর।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারত প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাক। ওপেনার লোকেশ রাহুলের ২৬ বলে ৩৯ রানের পরও এক পর্যায়ে ৮৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে সেখান থেকে ভারতকে টেনে তোলেন মনিশ পান্ডে। তার ৩৬ বলে ৫০ রানের ওপর ভর করে ১৬৫ রান তোলে টিম ইন্ডিয়া। 

এছাড়া শার্দুল ঠাকুর ২০ ও শিভম দ্যুবে করেন ১২ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার ইশ সোধি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!