ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

বিএসএফআইসির চিনি বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৪, ২১ এপ্রিল ২০২০
বিএসএফআইসির চিনি বিক্রি শুরু
ফাইল ফটো

পবিত্র রমজান মাসে ভোক্তাদের কাছে গুণগত মানসম্পন্ন দেশীয় চিনি পৌঁছে দিতে বস্তাজাত চিনি ফ্রি-সেলে (সবাই কিনতে পারবে) বিক্রি শুরু করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। 

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে  বিএসএফআইসির ১৫টি চিনিকল থেকে প্রতি টন ৬০ হাজার টাকা দরে চিনি বিক্রির কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সংস্থার তালিকাভুক্ত ডিলারদের একই দরে চিনি বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন সুপারশপে চাহিদা মোতাবেক ১ কেজির প্যাকেটজাত চিনি ৬৫ টাকা দরে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ঢাকার দিলকুশায় অবস্থিত চিনিশিল্প ভবনের বেজমেন্টে প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে।

এছাড়া আখ চাষিদের প্রাপ্য চিনি এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সামরিক ও বেসামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ করা হচ্ছে। ভোক্তারা যাতে নির্ধারিত মূল্যে চিনি কিনতে পারেন সেজন্য বিএসএফআইসি বাজারে চিনির দর মনিটরিং করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!