ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকের সঙ্গে ঝগড়া, বাড়ি ফিরে প্রেমিকার আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ২৩ নভেম্বর ২০১৯
প্রেমিকের সঙ্গে ঝগড়া, বাড়ি ফিরে প্রেমিকার আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর অভিমান করে মৌসুমি খাতুন নামে এক ৮ম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে মৌসুমি খাতুনের সঙ্গে পাশের বাড়ির মানিকের ছেলে আলামিনের ঝগড়া হয়। পরে মৌসুমি বাাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয়।

মা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভেতরে  ঢুকে তাকে ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ডাক্তারের কাছে নেয়ার পথেই মারা যায় সে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে  যায়।

স্বজনরা জানান, আলামিনের সঙ্গে মৌসুমির প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ আলামিনকেও আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ওসি (অপারেশন) আসলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মৌসুমি প্রেমিকের সঙ্গে ঝগড়া করে অভিমানে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নন্দলালপুর ওয়ারেছিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী সে। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!