ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রথমবার একসঙ্গে তারা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০
প্রথমবার একসঙ্গে তারা!
মিমি চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়

ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে তিন নম্বর ছবি ঘোষণা করলেন পরিচালক অরিন্দম শীল। ছবির নাম ‘খেলা যখন’। সম্পর্কের মোড়কে বোনা এই গল্পে লুকিয়ে আছে রহস্য। সেই রহস্যের নাম অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

এখানেই চমক শেষ নয়। এই প্রথমবার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন অরিন্দম শীল। এছাড়া এ ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বও দিয়েছেন বিক্রম ঘোষের ওপর।

ভারতীয় গণমাধ্যমকে অরিন্দম বলেন, মিমি এমন একটা চরিত্র করছে যা আগে কখনো করেনি। বলা যেতে পারে বাংলা ছবিতে এ রকম চরিত্র এই প্রথম। এছাড়া গল্প শোনার পর থেকেই কাজ নিয়ে খুবই উত্তেজিত। পরমের সঙ্গেও এই প্রথম কাজ করবো। 

Advertisement

এই ছবিতে বিক্রম-অরিন্দম জুটি একসঙ্গে কাজ করার বারো বছর পূর্ণ করবে। যেভাবে ক্যামেলিয়া প্রোডাকশন নতুন কনটেন্ট নিয়ে আসছে, তারও ভুয়সী প্রশংসা করলেন অনির্বাণ। ক্যামেরায় থাকছেন শুভঙ্কর ভড়। শুটিং হবে বোলপুর, কলকাতা এবং কার্শিয়াংয়েও। সব কিছু ঠিক থাকলে পয়লা বৈশাখ থেকেই শুরু হবে শুটিং।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!