ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পুষ্টি ও স্বাদে ভরপুর ‘ব্রকলি দিয়ে গরুর মাংস’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৩:২৩, ২৬ অক্টোবর ২০১৯
পুষ্টি ও স্বাদে ভরপুর ‘ব্রকলি দিয়ে গরুর মাংস’
ফাইল ছবি

গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। এই মাংস দিয়ে তৈরি করা যায় নানা পদ। তবে শীতের সবজি ব্রকলি দিয়ে গরুর মাংস খেয়েছেন কি?

খেতে অসাধারণ এই রেসিপিটি খুব সহজেই সবার মন জয় করবে। সেই সঙ্গে পুষ্টির ঘাটতিও পূরণ করবে। তাছাড়া এটি শিশুদের জন্যও বেশ উপকারি একটি পদ। শীত ছাড়াও ব্রকলি এখন সব সময়ই পাওয়া যায়। তাই দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-  

উপকরণ: গরুর মাংস, ব্রকলি, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, গোল মরিচের গুঁড়া, আদা, পেয়াজ, টেস্টং সল্ট, লবণ, কর্ণ ফ্লাওয়ার, চিনি সব উপকরণ পরিমাণ মতো।

প্রনালী: মাংস ধুয়ে চিকন চিকন করে কেটে এর মধ্যে পরিমাণ মতো লাইট সয়া সস, ডার্ক সয়া সস, ওয়েস্টার সস, ভিনেগার, গোলমরিচের গুঁড়া, অল্প আদার রস, টেস্টং সল্ট দিয়ে অন্তত দুই ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এরপর প্যানে তেল গরম করে আদা কুচি দিয়ে হাল্কা ভেজে নিন। এবার এতে ম্যারিনেট করা মাংস দিয়ে নাড়ুন। এবার সামান্য পানি দিয়ে ঢেকে দিন। মাংস নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস প্রায় হয়ে আসলে ব্রকলি, ক্যাপসিক্যাম, পেয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিন। অল্প কর্ণ ফ্লাওয়ার পানিতে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিন। ঝোল কমে আসলে অল্প আঁচে কিছুক্ষণ রেখে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাত বা পোলাও এর সঙ্গে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ব্রকলি দিয়ে গরুর মাংস।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!