[ দেশজুড়ে ]
পাবনায় ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনায় মো. ইনজামুল হক রাব্বি নামে এসএসসির ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার জেলার আমিনপুর থানার ভাটিকয়া সাকিন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইনজামুল একই এলাকার মো. ইউনুস আলীর ছেলে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আমিনুল কবীর তরফদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিকয়া সাকিন এলাকায় অভিযান চালিয়ে ইনজামুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেসবুক পোস্ট ও মেসেঞ্জার কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ইনজামুল মেসেঞ্জার ও হোয়াটসআ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করে এসএসসির ভুয়া প্রশ্নের বিজ্ঞাপন দিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে তিনি মানুষের কাছে প্রশ্ন সরবরাহ করতেন। এভাবে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রশ্নফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!