ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে স্কুল কাবাডি প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২১ নভেম্বর ২০১৯
নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে স্কুল কাবাডি প্রতিযোগিতা
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে স্কুল কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এর উদ্বোধন করেন ডিসি আনজুমান আরা।

লোহাগড়া ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের ব্যবস্থাপনায় উদ্বোধনীতে সভাপতিত্ব করেন এসপি মোহাম্মদ জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন পদোন্ননিপ্রাপ্ত এসপি মো. জাহিদুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিনতি বোস, কাবাডি কমিটির সম্পাদক মো. তরিকুল ইসলাম শান্ত প্রমুখ।

ছবি: ডেইলি বাংলাদেশ

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা ও লোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

প্রতিযোগিতায় লোহাগড়া ও নড়াইল সদরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বালক ১০টি ও বালিকা ১০টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় (বালিকা) শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩০-১০ পয়েন্টে লোগাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!