ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

দুই ভাল্লুকের তুমুল লড়াই, দাঁড়িয়ে দেখছে নেকড়ে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ২৪ সেপ্টেম্বর ২০১৯
দুই ভাল্লুকের তুমুল লড়াই, দাঁড়িয়ে দেখছে নেকড়ে!
সংগৃহীত

ক্যামেরায় ধরা পড়ল দুই ভাল্লুকের লড়াই। দু’টি বড় ভাল্লুক লড়াই করছে, আর দূরে দাঁড়িয়ে তা দেখছে কোনও একটি নেকড়ে, এমন ভিডিও দেখেছেন কখনও। সম্প্রতি এমনই একটি ভিডিও শেয়ার হয়েছে ফেসবুকে।

কারি ম্যাকগিলিভ্রে নামে এক নারীর অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট হয়েছে। দুই ভাল্লুকের এই লড়াই ব্রিটিশ কলম্বিয়ার এক হাইওয়েতে ক্যামেরাবন্দি হয়েছে। 

হাইওয়ে দিয়ে যাওয়ার সময় কারি হঠাৎ দেখতে পান, দুটি ভাল্লুক লড়াই শুরু করেছে রাস্তার উপরেই। নিরাপদ দূরত্বে গাড়ি থামিয়ে তিনি ক্যামেরাবন্দি করতে থাকেন সেই দৃশ্য।

আকর্ষণের এখানেই শেষ নয়, দু’টি ভাল্লুকের লড়াই জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখতে থাকে একটি নেকড়ে। এক সময় নেকড়েটিকে এগিয়ে আসতেও দেখা যায়। এক মিনিট ১২ সেকেন্ডের ভিডিওর শেষে দেখা যাচ্ছে, দুটি ভাল্লুকের মধ্যে একটি রণে ভঙ্গ দিয়ে ছুট দিয়েছে। আর সেটি ছুটতে ছুটতে ক্যারি ম্যাকগিলিভ্রির দিকেই আসে। কোনো রকম অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যামেরা বন্ধ করে দেন ক্যারি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!