[ দেশজুড়ে ]
দাগনভূঞায় মাটি কেটে বিক্রি করায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করায় এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার দুধমুখা বাজার সংলগ্ন মাস্টার পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি স্কেভেটর ও পাঁচটি মাটি বহনকারী ট্রাক্টরসহ আট শ্রমিককে আটক করা হয়।
মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, জমির মালিকপক্ষের ইলিয়াছ পাটোয়ারী ও মাটি কাটা কাজের ব্যবসায় যুক্ত মোজাম্মেল হোসেন, মো. ছুফিয়ান উপস্থিত হয়ে তাদের অপরাধ স্বীকার করে এর সঙ্গে যুক্ত থাকবেন না বলে অঙ্গীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত মাটি ব্যবসায়ী রামনগর এলাকার মোজাম্মেল হোসেন ও মো. ছুফিয়ানকে ৯০ হাজার টাকা এবং জমির মালিকপক্ষের এনায়েতনগর এলাকার ইলিয়াছ পাটোয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!