থানার নির্মাণ কাজ দেখলেন এসপি
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নিজস্ব ভবনের নির্মাণ কাজ দেখলেন এসপি মোহাম্মদ উল্ল্যা। শনিবার দুপুরে তিনি এ নির্মাণ কাজ দেখতে যান।
এ সময় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মোর্শেদ আলম, নুরুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদীন ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন চৌধুরীসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজ সঠিকভাবে পরিচালনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করে এসপি বলেন, কোনো প্রকারের অনিয়ম মেনে নেয়া হবে না। তার সঙ্গে কাজ দ্রুত শেষ করার জন্য বলেন।
থানার নিজস্ব ভবনের নির্মাণ কাজ শেষ হলেই তবে বদল হবে ঠিকানা। এখনো ভাড়া করা ভবনেই চলছে থানার কার্যক্রম।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, নিয়মনীতি মোতাবেক নির্ধারিত জমিতে থানার কার্যক্রম পরিচালনার জন্য বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান আছে। কাজ শেষ হলে নিজস্ব ভবনে থানা স্থানান্তর হবে।
২০০১ সালে প্রতিষ্ঠার ১৬ বছর পর শায়েস্তাগঞ্জ থানার আপন ঠিকানার জন্য ১০০ শতক জমি অধিগ্রহণ করা হয়। এখানে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয় ৭ কোটি টাকার উপরে।
বরাদ্দ সাপেক্ষে টেন্ডার পেয়ে ২০১৮ সালের ৩ অক্টোবর মেসার্স মোস্তফা কামাল ঠিকাদারি প্রতিষ্ঠান ৪তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ শুরু করে। ২০২০ সালের জুন মাসের ভেতরে নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।