[ দেশজুড়ে ]
জন্মসনদ করতে গিয়ে ভারতীয় নাগরিক ধরা
আটক কার্তিক আচার্য্য
ফেনীর ছাগলনাইয়ায় জন্মনিবন্ধন কার্ড বানাতে গিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। তার নাম কার্তিক আচার্য্য।
বুধবার দুপুরে উপজেলার মহামায়া ইউপি থেকে তাকে আটক করা হয়। কার্তিক ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম জেলার বংকুল থানার মনুবংকুল গ্রামের মতিলাল আচার্য্যের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. আদিল মাহমুদ বলেন, দুপুরে উত্তর যশপুর গ্রামের জানু মিয়া নামে এক যুবকের সঙ্গে মহামায়া ইউপিতে জন্মসনদ করতে যান কার্তিক। এ সময় সন্দেহ হলে ইউপি চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আদিল আরো বলেন, জীবিকার সন্ধানে প্রায় আড়াই বছর আগে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেন কার্তিক। দীর্ঘদিন ধরে তিনি ছাগলনাইয়া ও রামগড় এলাকায় অটোরিকশা চালাতেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!