[ দেশজুড়ে ]
ছেলের লাশ কাঁধে নিতে মর্গে এলেন বাবা
নিহত সাগরের বাবা আবুল হোসেন
‘আব্বা আমি বন্ধুদের সঙ্গে সিলেট থেকে মাজার জিয়ারত করে আসি’- বৃহস্পতিবার রাতে এ কথা বলেই বাড়ি থেকে বের হয়েছিলেন সাগর। মাজার যাত্রাই যে তার শেষ যাত্রা হবে কে জানতো?
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাগর। ছেলের লাশ নিতে ব্রাহ্মণবাড়িয়া মর্গে এসেছেন বাবা আবুল হোসেন।
আবুল হোসেন বলেন, রাত ১১টায় সাগর কল করে বলেছিল ‘আব্বা আমরা ঠিকমতোই রওনা হয়েছি।’ ওই কথাই ছেলের সঙ্গে আমার শেষ কথা বলে ভাবিনি।
তিনি আরো বলেন, ফুটপাতে চা বিক্রি করে সংসার চালাই। অভাব দূর করতে ধারদেনা ও জমি বিক্রি করে ছেলেকে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এখন মর্গ থেকে তার মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।
শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভাটি কালিসীমা এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত হন সাগরসহ ছয়জন। ওই ঘটনায় আহত হন আরো চারজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!