[ বিনোদন ]
ঘরজামাই হতে চান না অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব
বাংলা নববর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঘরজামাই হতে চাই না’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তানজিন তিশা। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
এই নাটকের গল্পে দেখা যাবে, একটি ধনী পরিবারের একমাত্র মেয়ে তানজিন তিশা। সে ভালোবাসে অপূর্বকে। তারা পারিবারিক আলোচনা সম্মতিতে বিয়ে করবে।
তিশার বাবার স্বপ্ন মেয়ের স্বামীকে ঘরজামাই করে রাখবে। অপূর্বর মোটেও ইচ্ছে নেই ঘর জামাই থাকার। কিন্তু সেটা মুখে প্রকাশ করে না। বিষয়টি নিয়েই ঘটতে থাকে নানা মজার ঘটনা।
.png)
নাটকটিতে তানজিন তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু। এই নাটকটি ১৪ এপ্রিল রাত ৮ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!