ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় ঝোপে মিলল অজ্ঞাত যুবতীর মরদেহ 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ২১ অক্টোবর ২০১৯
কুমিল্লায় ঝোপে মিলল অজ্ঞাত যুবতীর মরদেহ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার সদর দক্ষিণের রাজেশপুর মহিষমারার একটি ঝোপ থেকে রোববার সন্ধ্যায় এক অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অমল কৃষ্ণ ধর বলেন, ভারতীয় সীমান্তের ২০ গজ দূরে মহিষমারার একটি ঝোপের মধ্যে যুবতীর মরদেহ দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। 

তিনি আরো জানান, উদ্ধার করা মরদেহের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!