কন্যা সন্তানের অপেক্ষায় বাপ্পা-তানিয়া
শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইনের ঘর আলো করে আসছে কন্যা সন্তান। গেল বছরের মাঝামাঝি সময়ে বিয়ের সুখবর দিয়েছিলেন বাপ্পা ও তানিয়া। আর এ বছরের শেষ নাগাদ দিলেন নতুন অতিথির আগমনের খবর।
শুক্রবার বেশ ঘটা করেই তারা জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যা সন্তান। সেই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সাধ’। হবু বাবা-মা ও নতুন অতিথিকে শুভেচ্ছা জানাতে এতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা। দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, মাসুমা রহমান নাবিলা, সামিয়া আফরিন, এলিটা করিম, চৈতী, জেনীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
বাপ্পা মজুমদার বলেন, ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেস্বরে সবাইকে সুখবর দিতে পারবো।
এ প্রসঙ্গে তানিয়া বলেন, এটা আমাদের জন্য সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। বাসা জুড়ে আমরা তার জন্য অপেক্ষা করছি।
প্রসঙ্গত, গত বছরের ১৬ মে বাগদান সম্পন্ন হয় বাপ্পা ও তানিয়া। বিয়ে হয় ২৩ জুন। এটি ছিল দুইজনেরই দ্বিতীয় বিয়ে। ২০০৮ সালে বাপ্পা মজুমদার ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে।অন্যদিকে, তানিয়া হোসাইন ২০১০ সালে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিলেন।