ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এভাবেই সন্তানকে শিকল দিয়ে বেঁধে কাজে যান মা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ৩১ অক্টোবর ২০১৯
এভাবেই সন্তানকে শিকল দিয়ে বেঁধে কাজে যান মা!
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের টার্মিনাল ঘাটে হৃদয় নাড়া দেয়া এক দৃশ্য। টার্মিনাল ঘাটে রাস্তার পাশে নিজের সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখে কাজে যান অসহায় এক মা। ক্লান্ত শরীরে সবকিছুকেই সহ্য করে মানিয়ে নিতে হয় এ বাচ্চাটিকে।  

বুধবার এমন একটি ছবি পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় একটি ছেলেকে তার মা শিকল দিয়ে বেঁধে রেখে কাজে চলে গেছেন। 

মূলত ছেলে যেন হারিয়ে না যায় বা কোথাও না যায় সেজন্যই মা এই কাজ করেন। আবার অনেকে ভিক্ষা করতে বিভিন্ন স্থান থেকে শহরে আসেন তখন তাদের সন্তানকেও এখানে বেঁধে রেখে যান। 

Advertisement

টার্মিনাল ঘাটের একজন আচার বিক্রেতা জানান, অনেক সময় রাত অবধি এভাবেই বাঁধা থাকে শিশুটি। মূলত মা সঙ্গে করে বাচ্চাটিকে নিয়ে যেতে পারেন না বলেই এখানে বেঁধে রেখে তারপর কাজে যান। আবার কাজ শেষে ফিরে যাওয়ার সময় নিয়ে যান। তবে কখন বাঁধেন আর কখন খোলেন সেটি অনেক সময় দেখেন না কেউ। 

এমন মানবিক দৃশ্য দেখে অনেকেই শিশুটিকে খাবার কিনে দেন আবার অনেকেই রোদ বৃষ্টিতে তাকে ছাতা কিংবা পানি কিনে দেন। তবে শিশুটিকে এমন বন্দি অবস্থায় দেখে মায়া হলেও কর্মব্যস্ত এ জীবনে কেউ বেশি সময় নিয়ে দেখার সময়ও পান না। 

এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় অনেকেই। তাদের মতে, প্রশাসনের পক্ষ থেকে যদি এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হতো তাহলে হয়তো তাদের এভাবে সড়কে শিকলে বাঁধা থাকতে হতো না।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!