ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

এনআরবি ব্যাংকের কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৯
এনআরবি ব্যাংকের কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

জালিয়াতি করে এনআরবি ব্যাংকের পাঁচ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩ ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন- হৃদয় কনফেকশনারির মালিক শাহিন লতিফ, এনআরবি ব্যাংক লিমিটেডের গুলশানের সাবেক প্রিন্সিপাল অফিসার বর্তমানে ব্র্যাক ব্যাংকের এ.ভি.পি মো. সোহানুর রহমান, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) রাহাত শামস্ ও জিওলোজাইজ সার্ভে কর্পোরেশনের প্রোপ্রাইটর মো. মিজানুর রহমান কনক।

এজাহারে বলা হয়, আসামিরা যোগসাজশে জাল দলিল ও জাল দায়মুক্ত সনদপত্র তৈরি ও আসল হিসেবে ব্যবহার করে। এছাড়া ভুয়া ব্যক্তির মাধ্যমে মর্টগেজ দলিল করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয়া হয়। ব্যাংক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণ ও গ্রহণ করে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৬১ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাৎ করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!