ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৫৬ শতাংশ মানুষ। গত এক বছরে আর কখনোই তার জনপ্রিয়তা এতো নিচে নামেনি বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত সোমবার থেকে শনিবার পর্যন্ত এ জরিপ চালানো হয়েছে। বর্ণবৈষম্য ও করোনা ইস্যু ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়া বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন ইস্যুতেও বিরূপ মন্তব্য ও আচরণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।
সূত্র- পার্সটুডে