চাইনিজ সুপার লিগের ক্লাব সাংহাই শিনহুয়া থেকে ধারে আসা ইঘালোর চুক্তি মে মাসেই শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে লিগ বন্ধ হয়ে যাবার আগে আট ম্যাচে চার গোল করে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার নিজেকে দারুনভাবে প্রমাণ করেছিনে। যার পুরস্কার তিনি পেলেন।
চলতি মাসের শেষে পুনরায় লিগ শুরু হবার পর ওলে গানার সুলশারের অধীনে ইঘালো আবারো নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে।
.png)
করোনা পরবর্তী লিগ আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে। এফএ কাপে টিকে থাকলে সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে ইউনাইটেডকে হয়ত ১২টি ম্যাচ খেলতে হতে পারে। এছাড়া আগস্টে ইউরোপা লিগ খেলতেও মাঠে নামবে সুলশারের দল।
ইউনাইটেড বস বলেছেন, যেভাবে ইঘালো শুরু করেছিল সেভাবেই হয়ত সে শেষ পর্যন্ত আমাদের সাথে টিকে থাকতে পারবে বলে আশা করছি।