ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম্ফান: চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট জারি

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ২০ মে ২০২০
আম্ফান: চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট জারি
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রথমে ৩ থাকলেও পরে এটি বাড়িয়ে ৪ এ নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিকেল বন্দর সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে বন্দরের জেটিতে থাকা ১৯টি ও বর্হিনোঙরে থাকা ৫১টি জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে। 

১৮, ১৫ নম্বর খাল ও গুপ্তখালের লাইটার-কোস্টার ভ্যাসেলগুলো কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া ১৪টি গ্যান্ট্রি ক্রেন ‘বুম আপ’ অবস্থায় নোঙর করা হয়েছে। 

Advertisement

নিম্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে। সাগরে পানির উচ্চতা দুই মিটারের মতো বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় এটি আরো বাড়তে পারে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!