ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৬ বছর পর মিরপুরে ভোটের আমেজ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ৪ সেপ্টেম্বর ২০১৯
১৬ বছর পর মিরপুরে ভোটের আমেজ
মিরপুর ইউপি কার্যালয়

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬ বছর পর মিরপুর ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই এ ইউপিতে ভোটের আমেজ বিরাজ করছে।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ১২ সেপ্টেম্বর, মনোনয়ন ফরম বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর, ১৪ অক্টোবর ভোটগ্রহণ হবে। 

Advertisement

মঙ্গলবার নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমানা জটিলতায় আটকে ছিল জগন্নাথপুরের মিরপুর ইউপি নির্বাচন। ২০০৩ সালে এ ইউপিতে সর্বশেষ নির্বাচন হয়। ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হন আকমল হোসেন। ২০০৮ সালে উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন তিনি। সেই থেকে ইউপি সদস্য জমির উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!