[ বিনোদন ]
শেবাগ, হরভজন, জহিরদের গান শোনালেন নোবেল
ছবি: সংগৃহীত
আবারো কলকাতার টেলিভিশন চ্যানেল ‘জি বাংলা’য় গাইলেন মাইনুল আহসান নোবেল। তবে এবার ‘সারেগামাপা’র মঞ্চে নয়। এবার নোবেলের গান শোনা গেল সৌরভ গাঙ্গুলির উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠান ‘দাদাগিরি’র মঞ্চে। সেখানে নোবেলের গান শুনেছেন শেবাগ, হরভজন সিং, লক্ষ্মণ, জহির খানের মতো তারকার ক্রিকেটাররা।
রোববার প্রচারিত এ অনুষ্ঠানে সৌরভের অতিথি হয়ে হাজির হন সাবেক ড্যাশিং ওপেনার বীরেন্দর শেবাগ, স্পিনার হরভজন সিং, ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ, মোহাম্মদ কাইফ, ফাস্ট বোলার জহির খান এবং বর্তমান দলের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এ অনুষ্ঠানে গান গেয়ে শোনান নোবেল। তবে একটি নয় একে একে তিনটি গান পরিবেশন করেন তিনি।
গত বছর ‘জি বাংলা’য় প্রচারিত সংগীত বিষয়ক প্রতিযোগীতা ‘সারেগামাপা’র মঞ্চে গান গেয়ে আলোচনায় আসেন বাংলাদেশের নোবেল। তবে বেশ কিছু কারণে আলোচনার চেয়ে বেশি সমালোচিত হন। বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্য করে অনেকটাই জনপ্রিয়তা হারান তিনি। তাই আর শ্রোতাদের মাঝে তেমন আলোচনা নেই নোবেলের গান নিয়ে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!