ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লজ্জার হারে বিদায় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৯
লজ্জার হারে বিদায় বাংলাদেশের

থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালি জাপানের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয়ে আসর থেকে বিদায় নিলো বাংলাদেশের মেয়েরা।

খেলা শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় প্রথম গোল হজম করে বাংলাদেশ। এরপর প্রথমার্ধেই ৫ গোলের লিড পায় জাপানিজ মেয়েরা।

দ্বিতীয়ার্ধে আরো চারবার বাংলাদেশের জালে বল জড়ায় তারা। যে কারণে ৯ গোলের বড় হারে ম্যাচ শেষ করতে হয় গোলাম রাব্বানি ছোটন শিষ্যদের।

Advertisement

জাপানের হয়ে মাইকা হামানো, অধিনায়ক ময়ি ওটা, রিরিকা তানো ও মোমোকো নেবু দুইটি এবং মানাকা হায়াসি একটি গোল করেছেন। এই ম্যাচ জয়ে সেমিফাইনালের পথে আরো এগিয়ে গেল জাপান। 

অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে আসর থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ডেইলি বাংলাদেশ/আরএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!