[ লাইফস্টাইল ]
বেসিনের পাইপের জমে থাকা ময়লা দূর করুন এই উপায়ে
ফাইল ছবি
প্রায়ই দেখা যায় বেসিনের পাইপে ময়লা জমে পানি নির্গমন বন্ধ হয়ে যায়। এই বিরক্তিকর সমস্যা সৃষ্টি হলে পড়তে হয় বিড়ম্বনায়। এর ফলে বাজে গন্ধও ছড়ায়।
এই সমস্যা বেশিরভাগ শীতকালে দেখা যায়। তবে খুব সাধারণ কিছু উপায়ে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক সেই সহজ উপায়গুলো-
পদ্ধতি
> আধা কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে। কিছুক্ষণ অপেক্ষা করে এক কাপ সাদা ভিনেগার ঢেলে দিন। শেষে গরম পানি দিয়ে দিন। এতে দূর হবে ময়লা।
> বেকিং সোডা ও গরম পানির সাহায্যেও দূর করতে পারেন বেসিনের পাইপে জমে থাকা ময়লা।
> আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। এবার আধা ঘণ্টা পর দুই লিটার গরম পানি তাতে ঢেলে দিন। পানি ধীরে ধীরে ঢালুন। দুই লিটার পানি ঢালা হলে আরো খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
> পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!