বৃহস্পতিবার রাতে ওয়াকারের টুইটার একাউন্ট হ্যাক করে হ্যাকাররা পর্ন ভিডিও ক্লিপগুলোতে লাইক দেয়। এমন ঘটনা খুব দ্রুতই নেট দুনিয়ায় সাড়া ফেলে। ফলে নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওয়াকার।
শুক্রবার সকালে নিজের টুইটারে এক ভিডিওবার্তায় পাকিস্তানের এই কিংবদন্তি বলেন, ‘খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সকালে ঘুম থেকে উঠে দেখি কেউ আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে। এছাড়া তারা আমার অ্যাকাউন্ট থেকে নিম্নরুচির ভিডিওগুলো লাইক করেছে। এটা খুবই লজ্জা ও আফসোসের ব্যাপার। আমার পরিবারের কাছেও এটা খুব অস্বস্তিকর ব্যাপার।’
.png)
নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সড়ানোর ঘোষণা দিয়ে ওয়াকার বলেন, ‘আমি ভাবতাম সোশ্যাল মিডিয়া মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম। কিন্তু ভেবে দেখলাম যে এসব করেছে সে তো আর থামবে না। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। তাই আমি নিজেকেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিচ্ছি। আমার পরিবারও তাই চায়।’