[ বিনোদন ]
পর্দায় ফিরবে আয়নাবাজির আয়না?
চঞ্চল চৌধুরী
আয়নাবাজি চলচ্চিত্রের আয়না চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন চঞ্চল চৌধুরী। এই ছবির নির্মাতা অমিতাভ রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, সিনেমাটির টিম নিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন।
তাহলে কি করতে যাচ্ছেন তাহলে এই আয়নাবাজির দল! আয়নাবাজির আয়নাকে কি আবারো ফিরিয়ে আনার কোনো চেষ্টা থাকবে? কিন্তু লকডাউনের মধ্যে আয়না বের হয়ে কোথায় যাবে? জেলখানায়তো নিশ্চয়ই নয়!
আর আয়নাই যে ফিরে আসছে সেটাও কিন্তু নিশ্চিত নই আমরা কেউই। আসলে সন্দেহটা রোববার রাত থেকে ঘনীভূত হয়েছে। অমিতাভ রেজা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, করোনার এই সংকটে আয়নাবাজি নিয়ে কিছু একটা ভাবছি। কি করা যায় দেখি।
.png)
অন্যদিকে, আয়নাবাজির প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেন, করোনার সংকটে আয়নাবাজির থিম বা চরিত্রগুলোতো বসে থাকতে পারে না! কিছু একটা করা প্রয়োজন।
কিন্তু কি করবেন, জানালেন না তিনি! তবে করোনা সংকটে কি করতে যাচ্ছে আয়নাবাজির দল তা শিগগিরই জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!