ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে বার্ষিক পরীক্ষা দিলো দাদি-নাতি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ৩০ নভেম্বর ২০১৯
একসঙ্গে বার্ষিক পরীক্ষা দিলো দাদি-নাতি
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষা গ্রহণ করতে বয়স যে কোনো প্রতিবন্ধকতা নয়, যশোরে আলেয়া বেগম নামে ৬০ বছর বয়সী এক নারী আবারো তা প্রমাণ করলেন। বর্তমানে তিনি নিজের নাতির সঙ্গে শিশু শ্রেণিতে পড়াশোনা করেছেন। 

অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলী শিকদারের স্ত্রী আলেয়া বেগম। উপজেলার মহাকাল বিসিসি মহিলা মাদরাসায় শিশু শ্রেণিতে তিনি পড়ছেন।

এর আগে নাতির স্কুলের শিক্ষক শাহনাজ বেগমের কাছে নিজের পড়াশোনার ইচ্ছার কথা জানান। আলেয়া বেগমের আগ্রহের কথা শুনে ওই শিক্ষক চলতি বছর তাকে শিশু শ্রেণিতে ভর্তি করেন। 

Advertisement

জানা গেছে, আলেয়া বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় অভাবের তাড়নায় পড়াশোনা করতে পারেননি আলেয়া বেগম।

সরেজমিনে দেখা যায়, আলেয়া বেগম মহাকাল বিসিসি মহিলা মাদরাসায় শিশু শ্রেণিতে নাতি রহিমের সামনের একটি বেঞ্চ বসে বার্ষিক পরীক্ষা দিচ্ছেন।

আলেয়া বেগম জানান, একমাত্র নাতিকে স্কুলে নিয়ে যাওয়া-আসার সময় পড়ালেখা করার চিন্তা মাথায় আসে। পরীক্ষা কেমন হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছি। আমার জন্য দোয়া করবেন। 

শিক্ষক শাহনাজ বেগম বলেন, আলেয়া বেগম প্রমাণ করেছেন শিক্ষা গ্রহণের জন্য ইচ্ছা শক্তিই যথেষ্ট। ভীতি ও লজ্জাকে পেছনে ফেলে শিক্ষা অর্জন করার চেষ্টা করছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!