বইটির ব্যাপারে তৌকীর আহমেদ বলেন, অভিনয় ও পরিচালনার ফাঁকে কবিতাগুলো লিখেছি। একমলাটে নিয়ে আসার জন্যই বইটি করার উদ্যোগ নিই। একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী থেকে আমার বইটি আসবে।
তৌকীর আহমেদ এর লেখা প্রথম মঞ্চ নাটকের বই ‘প্রতিসরণ’ ২০১২ সালে একুশে বই মেলায় প্রকাশিত হয় কয়েক বছর আগে। এছাড়া ‘ইচ্ছামৃত্যু’ ও ‘অজ্ঞাতনামা’ নামে আরো দুটি মঞ্চ নাটকের বই প্রকাশিত হয়েছে তার।
.png)
এদিকে পাঁচ বছর পর ফের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তৌকির। গত বছরের ডিসেম্বরে ‘রূপালী জ্যোৎস্নায়’ নামের নতুন ধারাবাহিকের দৃশ্যধারণের কাজ করেন। নাটকটি নির্মাণের পাশাপাশি রচনাও করেছেন তিনি। এছাড়া ‘ঘোর’ নামের নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন এ অভিনেতা-নির্মাতা।