[ অর্থনীতি ]
টেকনাফ স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের আমদানি
ছবি: ডেইলি বাংলাদেশ
টেকনাফ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বেড়েছে। মিয়ানমার থেকে আরো সাতশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন এ বন্দরের ব্যবসায়ীরা।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।
তিনি জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৬৪ হাজার ২৩৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে পেঁয়াজের সরবরাহের পাশাপাশি রাজস্ব বেড়েছে।
ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের জিএম জসিম উদ্দিন বলেন, এ বন্দর দিয়ে আগের চেয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ৫৩টি ট্রাক পেঁয়াজ নিয়ে দেশের বিভিন্ন স্থানে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!