ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-কুমিল্লায় এটিএম বুথ থেকে নয় লাখ টাকা চুরি

কুমিল্লা প্রতিনিধি 
প্রকাশিত: ০১:৫৫, ২০ নভেম্বর ২০১৯
চট্টগ্রাম-কুমিল্লায় এটিএম বুথ থেকে নয় লাখ টাকা চুরি
ছবি : ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম ও কুমিল্লায় পূবালী ব্যাংকের এটিএম বুথ থেকে নয় লাখ ৬০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।

এ তথ্য জানিয়েছেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম চৌধুরী।

কুমিল্লায় তিন লাখ ৩০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় মঙ্গলবার জেলার কোতোয়ালী থানায় মামলা করেছেন পূবালী ব্যাংক কান্দিরপাড় শাখার ব্যবস্থাপক মাইনুল ইসলাম। 

লিখিত অভিযোগে মাইনুল ইসলাম জানান, গত ১৬ নভেম্বর রাতে পূবালী ব্যাংকের কুমিল্লার প্রধান শাখা কান্দিরপাড় এটিএম বুথের মেশিন থেকে ওই টাকা চুরি হয়। 

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন জানান, এরই মধ্যে তারা সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছেন। ফুটেজ দেখে তদন্ত কাজ চলছে।


 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!