[ বিনোদন ]
করোনার দিনে মারিয়ার আহ্বান
মারিয়া নূর
বাচনভঙ্গিতে মানুষের আকর্ষণ করা পৃথিবীর কঠিন কাজগুলোর একটি। কিন্তু কথার জাদুতে এই কাজটি অনায়াসে করে থাকেন। তার কথার ফুল ঝুঁড়ির সঙ্গে ভুবন ভোলানো হাসি যে কাউকে মুগ্ধ করে। বলছি মারিয়া নূরের কথা। যিনি একাধারে মডেল, উপস্থাপিকা, অভিনেত্রী। করোনার এই দিনে কিছু নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সবাইকে অনুরোধই জানিয়ে মারিয়া বলেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা এই অবস্থা থেকে মুক্তি পাব। আর তার জন্য একটাই করণীয় ঘরে থাকুন সবাই। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা বাহিনী সহ যারা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি শ্রদ্ধা। তাদের দেয়া নিষেধাজ্ঞা এবং নিয়মাবলী মেনে চলবার অনুরোধ রইলো সবার প্রতি।
তিনি আরো বলেন, বছরের শুরুটা ভালো না হলেও শেষটা যেন ভালো হয়। আসুন সবাই সেই প্রার্থনা করি।
মারিয়া নূরের শোবিজে পথচলা শুরু হয় রেডিও জকি হিসেবে। এরপর টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে পান জনপ্রিয়তা। কাজ করেছেন একাধিক ক্রিকেট শো’তে। উপস্থাপনার পাশাপাশি তিনি নিয়মিত বিজ্ঞাপন চিত্রেও অভিনয় করেন। তবে নাটকে খুব কম কাজ করেন। শুধু বিশেষ দিবসে মানানসই গল্প হলেই নাটকে দেখা যায় তাকে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!