উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আপনিও
উইকিপিডিয়া’র আয়োজনে দেশে দশমবারের মতো শুরু হচ্ছে ছবি প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস ২০১৯’ (ডব্লিউএলএম)। নির্দিষ্ট তালিকা থেকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি জমা দিয়ে যে কেউ এতে অংশ নিতে পারবেন।
২০১০ সালে নেদারল্যান্ডে প্রতিযোগিতাটি শুরু হলেও দ্রুত অন্যান্য দেশে এটি জনপ্রিয় হয়ে উঠে এবং ২০১২ সালে গিনেস বুকে এটি বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে স্বীকৃতি পায়। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৮৬টি দেশের ২২ লাখ আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে জমা পড়ে। মাসব্যাপী এ প্রতিযোগিতা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে এই ঠিকানায় ভিজিট করতে পারেন- ( http://www.wikiloves.org/monuments )।
একজন প্রতিযোগী একাধিক ছবি জমা দিতে পারবেন। সেখান থেকে সেরা ১০টি ছবি আন্তর্জাতিক জুরিদের কাছে পাঠানো হবে এবং সব দেশের ছবি থেকে সেরা ১৫টি ছবি আন্তর্জাতিকভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিকসহ স্থানীয় পর্যায়েও বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার।
.png)
গতবছরের প্রতিযোগিতায় ১৪ হাজার আলোকচিত্রী ২ লাখ ৫৮ হাজার আলোকচিত্র জমা দিয়েছিলেন। ৫৬টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক পর্যায়ে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের চারটি আলোকচিত্র সেরা ১৫ তে স্থান করে নিয়েছিল।
ডেইলি বাংলাদেশ/এনকে