ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

ঈদের শপিং করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫৬, ২২ মে ২০২০
ঈদের শপিং করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক
ফাইল ছবি

রাজধানীর সবুজবাগের বাগপাড়া এলাকায় নাদির হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে ওই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সবুজবাগ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাদিরের বড় বোন শিউলি আক্তার জানান, নাদির পেশায় কিছু করত না। বিকেলে বাসা থেকে আড়াই হাজার টাকা নিয়ে শপিং করতে যায়। তারপর আর বাসায় ফেরেনি। পরে সংবাদ পাই কে বা কারা নাদিরকে কুপিয়ে আহত করেছে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!