ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নতুন জামা কিনে না দেয়ায় স্ত্রীকে তিন তালাক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২৭ আগস্ট ২০১৯
নতুন জামা কিনে না দেয়ায় স্ত্রীকে তিন তালাক!
প্রতীকী ছবি

ঈদের জন্য নতুন জামাকাপড় কিনে না দেয়ায় স্ত্রীকে তিন তালাক দিয়েছেন স্বামী। ভারতের উত্তরপ্রদেশের আমোরা জেলার এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী মুর্শিদা। তিন তালাকের নতুন আইন ভাঙার জন্য অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ওই নারী জানিয়েছেন, আমার স্বামী, যে এখন জেলে রয়েছে। ঈদের অনুষ্ঠানের জন্য নতুন কুর্তা ও পায়জামা কিনে দেয়ার কথা বলেছিল সে। কিন্তু হাতে টাকা না থাকায় আমি তাকে নতুন জামাকাপড় এনে দিতে পারিনি।

এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই সে আমায় তিন তালাক দেয়। এরপর আমার পরিবারের দুজন তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতেও সমস্যার সমাধান না করে, তাদের সামনে ফের তিন তালাক দেয় আমায়।

Advertisement

তিনি আরো জানান, খুনের ঘটনায় জড়িত থাকায় ২০১৪ সালে তার স্বামীর জেল হয়।

সিনিয়র পুলিশ অফিসার বিপিন তাদা জানিয়েছেন, মুর্শিদার অভিযোগ দায়েরের পরই তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরো জানান, মুসলিম মহিলা আইনের ধারা অনুযায়ী একটি মামলা রজ্জু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।

এই জেলা থেকে এখনও পর্যন্ত তিন তালাক সংক্রান্ত ৮টি মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের তিন বছরের জেল হতে পারে।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!