ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইন্টার-স্কুল ক্রিকেটে ৭৫৪ রানের হার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২১ নভেম্বর ২০১৯
ইন্টার-স্কুল ক্রিকেটে ৭৫৪ রানের হার!
ছবি : সংগৃহীত

ক্রিকেটে সৃষ্টি হয় মজার মজার ঘটনা। আবারো এক মজার ঘটনার সাক্ষি হলো ক্রিকেট। ৭ রানে অলআউট হয়ে ৭৫৪ রানের ব্যবধান হারল চিলড্রেন্স ওয়েলফেয়ার স্কুল।

আজাদ ময়দানে বোরিভলিতে হ্যারিস শিল্ডের প্রথম রাউন্ডের নকআউট ম্যাচে স্বামী বিবেকানন্দ স্কুলের বিপক্ষে খেলতে নেমে আন্ধেরির স্কুলটির সব ব্যাটসম্যানই শূন্যতে প্যাভিলিয়নে ফিরে যান। অতিরিক্ত যে ৭টি রান হয়েছিল, স্কোর বলতে সেটুকুই। ৭ রানে গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ৭৫৪ রানে!

প্রথমে ব্যাট করতে নেমে বিবেকানন্দ স্কুল ৩৯ ওভারে ৪ উইকেটে তোলে ৭৬১ রান। ট্রিপল সেঞ্চুরি করেন মীত মায়েকর। ১৩৪ বলে ৫৬টি চার ও ৭টি ছক্কায় ৩৩৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তিন ঘণ্টায় ৪৫ ওভারের নির্ধারিত খেলায় ৬ ওভার কম বল করার জন্য শাস্তি হিসেবে আরও ১৫৬ রান চাপিয়ে দেয়া হয় চিলড্রেনস ওয়েলফেয়ার স্কুলের উপর।

Advertisement

ছয় ওভারের মধ্যেই আন্ধেরির স্কুলের ইনিংস শেষ করে দেয় বিবেকানন্দ স্কুল। সবচেয়ে আক্রমণাত্মক ছিলেন তাদের মিডিয়াম পেসার অলোক পাল। তিন ওভারে ৬টি উইকেট তুলে নেন তিনি। অধিনায়ক বরোদ ভাজ পান দুটি উইকেট। আর বাকি দুই ব্যাটসম্যান রানআউট হন।
ইন্টার-স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!