ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

অকালে চুলে পাক ধরেছে?

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৯
অকালে চুলে পাক ধরেছে?
ছবি: সংগৃহীত

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। হজমের সমস্যা বা লিভারের সমস্যায় অকালে চুলে পাক ধরে, কখনো বা মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়। 

কারণ যা-ই হোক না কেন, অসময়ে মাথায় পাকা চুল কেউ-ই পছন্দ করেন না। তবে দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেয়া যাক...

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে পাতে রাখুন এই ৭ খাবার:

১) বাদাম: আখরোটে, আমন্ড বা যেকোনো ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী! অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদাম তেলও মাথায় মেখে দেখুন। উপকার পাবেন।

২) সবুজ শাক-সবজি: যেকোনো সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

৩) ছোলা: এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

৪) মুরগীর মাংস: প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড রয়েছে মুরগীর মাংসে। যা অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে সাহায্য করে।

৫) লিভার বা মেটে: মাংসের লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২ যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

৬) চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে পাতে রাখুন চিংড়ি। এতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

ডেইলি বাংলাদেশ/জেএমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!