এর কারণ হিসাবে দিয়া মির্জা বলেন, খুব ভালোভাবেই শুরু হয়েছিল রোববারের দিনটি। কিন্তু ওই দিন মোবাইলে বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃত্যুর খবরটি নিউজ অ্যালার্ট আসে, যাকে আমি অনেকদিন থেকেই অনুসরণ করতাম।
এই অভিনেত্রী বলেন, তার হেলিকপ্টার দুর্ঘটনার খবরে আমি খুবই দুঃখ পেয়েছি। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে আমরা কষ্ট পাই। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তা মানিয়ে নিতে হয়। তার মৃত্যতে অনেক বেশি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আমার ব্লাডপ্রেসার লো হয়ে গিয়েছিল।
.png)
প্রসঙ্গত, রোববার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় ব্রায়ান্টের ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ মোট ৯জন আরোহী নিহত হন।