ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তৌকীরের ‘একগুচ্ছ কবিতা’র প্রচ্ছদ করলেন বিপাশা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২০
তৌকীরের ‘একগুচ্ছ কবিতা’র প্রচ্ছদ করলেন বিপাশা
বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ

দর্শক নন্দিত অভিনেতা ও দর্শকপ্রিয় চলচ্চিত্র পরিচালক হিসাবে তৌকীর আহমেদ সাফল্য আকাশচুম্বী। এবার কবি পরিচয়ে সামনে আসছেন তিনি। একুশে বই মেলায় ‘একগুচ্ছ কবিতা’ নামের কবিতার বই প্রকাশ পাচ্ছে তৌকীর আহমেদের। বইটির প্রচ্ছদ করেছেন বিপাশা হায়াত। 

বইটির ব্যাপারে তৌকীর আহমেদ বলেন, অভিনয় ও পরিচালনার ফাঁকে কবিতাগুলো লিখেছি। একমলাটে নিয়ে আসার জন্যই বইটি করার উদ্যোগ নিই। একুশে বই মেলায় অনন্যা প্রকাশনী থেকে আমার বইটি আসবে। 

তৌকীর আহমেদ এর লেখা প্রথম মঞ্চ নাটকের বই ‘প্রতিসরণ’ ২০১২ সালে একুশে বই মেলায় প্রকাশিত হয় কয়েক বছর আগে। এছাড়া ‘ইচ্ছামৃত্যু’ ও ‘অজ্ঞাতনামা’ নামে আরো দুটি মঞ্চ নাটকের বই প্রকাশিত হয়েছে তার।

Advertisement

এদিকে পাঁচ বছর পর ফের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তৌকির। গত বছরের ডিসেম্বরে ‘রূপালী জ্যোৎস্নায়’ নামের নতুন ধারাবাহিকের দৃশ্যধারণের কাজ করেন। নাটকটি নির্মাণের পাশাপাশি রচনাও করেছেন তিনি। এছাড়া ‘ঘোর’ নামের নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন এ অভিনেতা-নির্মাতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!