ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

ভাগ্যবান অনলাইন গ্রাহক, যেভাবে একের বদলে এলো ১০ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১০ মে ২০২০
ভাগ্যবান অনলাইন গ্রাহক, যেভাবে একের বদলে এলো ১০ ফোন
গুগল পিক্সেল ৪ ফোনের ফাইল ছবি

বেশ কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করে মোবাইলের বদলে সাবান বা অনাকাঙ্ক্ষিত বস্তু পেয়েছিলেন অনেক গ্রাহক। স্বাদের জিনিসের বদলে অন্য পণ্য পাওয়ার আস্বাদনে রীতিমতো বিরক্ত ছিলেন সবাই। এবার ঠিক বিপরীত কাণ্ড ঘটেছে এক অনলাইন গ্রাহকের সঙ্গে। একটি ফোনের টাকা পরিশোধ করে অর্ডার করেছিলেন গ্রাহক। কিন্তু তার কাছে চলে আসে বাড়তি আরো ৯টি ফোন।

ইউএস গুগল স্টোরে ৪৯৯ ডলার পরিশোধ করে একটি গুগল পিক্সেল ৪ অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু ফেডএক্সের ডেলিভারিতে তিনি ১০ টি গুগল পিক্সেল ৪ পেয়ে যান। অবশ্য ওই ব্যক্তি  দ্রুত বিষয়টি রেডডিটকে অবগত করেন।

ওই ব্যক্তি তার পোস্টে লিখেন, কালো রঙের পিক্সেল ৪ ফোন ৪৯৯ ডলার দিয়ে অনলাইনে অর্ডার করি। তবে ফেডএক্স দুই দিনে দুটি ডেলিভারির মাধ্যমে মোট ১০ টি গুগল পিক্সেল ৪ দেয়। 

Advertisement

এর আগে গত বছর গুগল পিক্সেল ৩ মডেলের একটি ফোনের বদলে ১০ টি ফোন পাঠায় গুগল। তবে ওই ব্যক্তি একটি কেনা ফোন ফেরত দিয়ে টাকা চেয়ে বসেন। এতে ওই সময় গ্রাহককে খুশি করতে ১০টি মোবাইল পাঠিয়েছিল গুগল।

এদিকে একের বদলে ১০ ফোন পাওয়ায় ওই ব্যক্তিকে অনেকে ভাগ্যবান বলছেন। আবার অনেকে তাকে ভালো কপালের লোক বলেও প্রশংসা করছেন।

অন্যদিকে গুগল শিগগিরই পিক্সেল ৪-এ ফোন উন্মুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছে। ফোনটির ক্যামেরা স্যাম্পল প্রকাশ পেয়েছে। এ স্মার্টফোন থেকে তোলা কয়েকটি ছবি স্প্যানিশ ব্লগার জুলিয়া লসন তার চ্যানেলে পোস্ট করেছেন। পিক্সেল ৪ এ ফোনে ৩,০৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়া ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!