ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টানা ৫ জয়ের লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৫, ৭ জানুয়ারি ২০২৫
টানা ৫ জয়ের লক্ষ্যে আগে ফিল্ডিংয়ে রংপুর
ফটো- সংগৃহীত

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছে রংপুর রাইডার্স। টানা ৪ জয়ে টেবিলের শীর্ষে থাকা উত্তরবঙ্গের দলটি নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া।

খানিক পর দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এবারের বিপিএলে ঢাকা এবং রংপুরের মধ্যকার এটি দ্বিতীয় ম্যাচ । আগের ম্যাচে ৪০ রানে জয় পেয়েছে রংপুর। রংপুর চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, প্রথমবারের মতো বিপিএলে নাম লেখানো ঢালিউড তারকা শাকিব খানের দল ঢাকা ৩ ম্যাচের সবগুলো হেরে অবস্থান করছে টেবিলের তলানিতে।

Advertisement

রংপুর একাদশ:  নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আজিজুল হাকিম তামিম, নাহিদ রানা, ইফতিখার আহমেদ, কামরুল ইসলাম, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।

ঢাকা ক্যাপিটালস একাদশ: থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান, জেসন রয়, মুস্তাফিজুর রহমান, আমির হামজা, মুকিদুল ইসলাম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু। 


 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!