৩২ বছর বয়সী সালাহকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম দাবি, তিনি লিভারপুলের সঙ্গে নতুন চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিপক্ষে অলরেডদের ৫-০ গোলের জয়ের পর তিনি নিজেই বিষয়টির নিষ্পত্তি হয়নি বলে জানান। চলতি বছরের পর তিনি ইংলিশ ক্লাবটিতে আর থাকবেন না বলে নিশ্চিত করেন।
স্কাই স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই ক্লাবে এটাই আমার শেষ বছর। সেজন্য এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার অপেক্ষায় ছিলাম। করোনা মহামারির কারণে সেভাবে শিরোপা উদযাপন করতে পারিনি। উদযাপনের পথটা সঠিক ছিল না। এবার আশা করছি সবকিছু ঠিকভাবে করতে পারবো।’
.png)
লিভারপুল ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০ সালে লিগ শিরোপা জিতেছিল। ট্রফি জয়ে দারুণ ভূমিকা রাখেন সালাহ। যদিও করোনা মহামারির কারণে অ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে লিভারপুলকে ট্রফি গ্রহণ করতে হয়েছিল। সমর্থকদের ছাড়া শিরোপা উদযাপনে মোটেই খুশি হয়নি লিভারপুল।
শুধুমাত্র সালাহ নয়, লিভারপুলের সঙ্গে চুক্তি শেষের তালিকায় আরো রয়েছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও ইংলিশ রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। এরা প্রত্যেকেই আগামী মৌসুমে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত হয়েছেন। এই তিনজন মিলে লিভারপুলকে ইংলিশ লিগ ও ইউরোপিয়ান ফুটবলের শিরোপা জয়ে অবদান রাখেন।
সাবেক কোচ ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতেছেন জয় করেছেন সালাহ-ফন ডাইক-আর্নল্ড। তারা একাধকবার লিগ কাপ জেতেন।