ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুই দিনেই ২৬ উইকেটের পতন, জমজমাট সিডনি টেস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৭, ৪ জানুয়ারি ২০২৫
দুই দিনেই ২৬ উইকেটের পতন, জমজমাট সিডনি টেস্ট
ফটো- সংগৃহীত

হতশ্রী ব্যাটিংয়ে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার সিডনি টেস্টের লাগামটা অস্ট্রেলিয়ার হাতেই চলে গিয়েছিল। প্রথম দিন শেষ বিকেলে উসমান খাজাকে হারানো কিছুটা অস্বস্তির কারণ হলেও তা দুশ্চিন্তায় ফেলেনি। তবে পেসারদের দাপটে স্বল্প পুঁজিতেই ৪ রানের লিড পায় টিম ইন্ডিয়া। এরপর অজি পেসাররা ছড়ি ঘোরানোয় দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটিং ব্যর্থতায় পড়লেও জমে উঠেছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ।

ভারতের প্রথম ইনিংসে ১৮৫ রানের জবাবে স্বাগতিকরা ১৮১ রানে অলআউট হয়। শনিবার (৪ জানুয়ারি) দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৬ উইকেটে ১৪১ রান। বর্তমানে দলটি ১৪১ রানে এগিয়ে আছে। পেসারদের আধিপত্যে দর্শকরা দ্বিতীয় দিন দেখেছে ১৫ উইকেটের পতন। দুই দিন মিলিয়ে সিডনি টেস্টে ঘটেছে ২৬ উইকেটের পতন।

এক উইকেটে ৯ রান নিয়ে অস্ট্রেলিয়া দিনের খেলা আরম্ভ করেছিল। সকালের সেশনে অজিরা ব্যাটিং ধসের কবলে পড়ে দলীয় ৩৯ রানের ভেতর হারায় ৪ উইকেট। জাসপ্রীত বুমরাহর বলে ব্যক্তিগত ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্নাস লাবুশেন। এরপর ওপেনার স্যাম কনস্টাস (২৩) ও ট্রাভিস হেডের (২) উইকেট শিকার করেন মোহাম্মদ সিরাজ।

Advertisement

পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ৫৭ রান যোগ করেন অভিষিক্ত পেস অলরাউন্ডার বো ওয়েবস্টার।  লাঞ্চের আগেই প্রসিদ্ধ কৃষ্ণ ৩৩ রান করা স্মিথকে মাঠ ছাড়া করেন।  

অস্ট্রেলিয়ার রান যখন ৫ উইকেটে ১১১, তখনই চোটের কারণে মাঠ ছেড়ে যান জাসপ্রিত বুমরাহ। তবে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের অনুপস্থিতিতে প্রসিদ্ধ, সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি বল হাতে ঝলসে উঠে অজি ব্যাটারদের সুবিধা আদায় করতে দেননি।

স্রোতের বিপরীতে ৫৭ রানের কার্যকরী দারুণ ইনিংস খেলেন ওয়েবস্টার। ২১ রান করা অ্যালেক্স ক্যারিকে বোল্ডের পর ওয়েবস্টারের উইকেট নেন প্রসিদ্ধ। মাত্র ১৯ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ৪২ রানের জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। এরপর দৃশ্যপটে আসেন স্কট বোল্যান্ড। লোকেশ রাহুল (১৩) জয়সওয়ালকেও (২২) তিনি বোল্ড করেন।

বিরাট কোহলিকেও ড্রেসিং রুমে ফেরান বোল্যান্ড। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে স্মিথের তালুবন্দি হন মাত্র ৬ রান করা টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। চলতি সিরিজে একটি সেঞ্চুরির পরও তার মোট রান ১৯০, ব্যাটিং গড় ২৩.৭৫। অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটিং পারফরম্যান্সটা বেশ বাজে গেল।

দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পঈ ভারত। শুভমান গিল ১৩ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন, ওয়েবস্টারের প্রথম টেস্ট উইকেটের দেখা পান। 

বাইশ গজে তারপর শুরু হয় রিশভ পন্থের মারাকাটারি ব্যাটিং। টি-২০ স্বভাবের ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে ফিফটির দেখা পান। ভারতের হয়ে এটি টেস্টে কোনো ব্যাটারের দ্বিতীয় দ্রুততম ফিফটি। ২৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ড তার দখলেই আছে। ৩৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস। 

প্যাট কামিন্সের অফ স্টাম্পের অনেক বাইরের চালাতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হলে থামে পন্থের তাণ্ডব। বোল্যান্ড আক্রমণে ফিরে দ্রুত নিতীশকে ফেরান। শেষ বিকেলে ওয়েবস্টারের বলে ৮ রানে অপরাজিত থাকা স্লিপে রবীন্দ্র জাদেজার ক্যাচ ফেলেন স্মিথ। ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!