ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিকের চোট নিয়ে যা জানালো বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৮, ৩ জানুয়ারি ২০২৫
মুশফিকের চোট নিয়ে যা জানালো বরিশাল
মুশফিকুর রহিম

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম।  ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন। তার বদলে গ্লাভস হাতে নেমেছিলেন প্রীতম কুমার। 

ফরচুন বরিশালের পক্ষ থেকে মুশফিকের চোটের বিষয়ে সর্বশেষ তথ্য জানানো হয়েছে।  প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এ ব্যাপারে কথা বলেন। তার ভাষ্য, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’

আগামী ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। সেই ম্যাচে মুশফিক খেলবেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে কোচ বাবুলের মন্তব্য, ‘হ্যাঁ খেলবে।’

Advertisement

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে তার বাঁ-হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরে তিনি সিরিজ থেকে ছিটকে যান।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!